চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মীদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ ও ইনক্রিমেন্টের দাবিতে বেবিচক কর্মীদের মানববন্ধন
বেবিচকের মানববন্ধন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ২০২১ সালের সার্কুলারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি স্থায়ীকরণ এবং বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে।

বিজ্ঞাপন

যোগদানের চার বছরেরও বেশি সময় পার হলেও ২০২১ সালের সার্কুলারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের ক্ষেত্রে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে সংশ্লিষ্টদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটির হেডকোয়ার্টারে এই মানববন্ধন থেকে তারা চলতি জুলাই মাসের মধ্যে ২০২১ সালের সার্কুলারের আওতায় নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে চাকরি স্থায়ীকরণের পাশাপাশি নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) নিশ্চিত করতে প্রয়োজনীয় সব কার্যক্রম দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানানো হয়েছে।

আয়োজক বলছেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও চাকরি স্থায়ীকরণ না হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা পেশাগত ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

প্রসঙ্গত, ২০২১ সালের সার্কুলারের মাধ্যমে যোগদানকৃত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন