বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার

বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় শর্ট সার্কিট থেকে আগুনে চারজন দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

তারা হলেন, আল মামুন (৩৪), সেলিম (৩০), রাসেল (৪৫) ও সুজন (৩১)।

বুধবার দুপুর পৌনে একটার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের সহকর্মী ওমর ফারুক জানান, একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ চলছিল। হঠাৎ শর্ট সার্কিট থেকে এসিতে আগুনের ফুলকির সৃষ্টি হলে চারজন দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...