রাজধানীর রমনা বটমূলে ভোরের সূর্যোদয়ের পরপরই সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মধ্য দিয়ে শুরু হয়েছে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাত থেকেই বটমূলের সামনে আসতে থাকে মানুষ।
অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় আগামীর প্রত্যাশায় প্রায় দুইশত শিল্পী যোগে শামিল দিয়েছেন অনুষ্ঠানে।
বিজ্ঞাপন
ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের প্রভাতী আয়োজনে বৈচিত্র্যময় সব সুরের সমাহার ঘটানো হয়েছে। পুরো অনুষ্ঠানে থাকছে—সম্মেলক গান ৮টি, একক কণ্ঠের গান ১৪টি এবং কবিতা পাঠ ২টি।
সব মিলিয়ে ২২টি পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছে নতুন বছরের এই ডালি। জাতীয় সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘটবে মূল অনুষ্ঠানের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

