লিকেজযুক্ত পুরোনো গ্যাস বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর হাতিরপুল ও ধানমন্ডিসংলগ্ন কয়েকটি এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি স্কুল স্ট্রিট, ভুতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


