বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

বিজ্ঞাপন

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন