স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

স্বর্ণালংকার ছিনতাই: বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগের একটি মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিমানবন্দর থানায় গত ২৯ আগস্ট আটক ছাত্রদল নেতাসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন মো. সুমন নামের এক ব্যক্তি।

মামলার এজাহারে তিনি জানান, তার বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরবর্তী সময়ে তিনি তার বন্ধুকে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে তা গ্রহণ করেন। সেখান থেকে মাইক্রোবাসে করে যাওয়ার সময় ওই আসামিরা স্বর্ণালংকার ছিনতাই করেন বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়।

ওই ঘটনার পর অভিযান চালিয়ে ছাত্রদলের ওই দুই নেতাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন