কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ইয়াকুব হত্যাকাণ্ডে মূল হোতা ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ইয়াকুব হত্যাকাণ্ডে মূল হোতা ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির (১৯)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন কালুনগর এলাকায় মধু সিটির পেছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনশেড আবাসিক ঘরের বাথরুমে ভিকটিম ইয়াকুবের ওপর এক যুবক অতর্কিত হামলা চালায় এবং ধারালো ব্লেড দিয়ে তার গলায় গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আরও জানা যায়, কামরাঙ্গীরচর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে শনাক্ত করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ব্লেড এবং তার পরিহিত রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...