ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগে পৃথকভাবে এসব মামলা করা হয়।

এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩টি বাস, ১৩টি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, দুটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, নয়টি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৪১টি মামলা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১০২টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ২২টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩০০টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, সাতটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা করা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৯৯টি মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আটটি বিভাগের মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি মামলা হয়েছে। সেখানে মোট ৩০০টি মামলা করা হয়। এরপর মতিঝিলে ২৭৮টি, উত্তরা বিভাগে ২৫৬টি এবং লালবাগে ২২৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের পাশাপাশি অভিযানে ৪৯৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে আইন মেনে চলা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন