রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপিকা রওশন হাজান। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তারের চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত সোমবার প্রতিষ্ঠানটির গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে রওশন জাহানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত এই অধ্যক্ষকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আশাপ্রকাশ করেন, রওশন জাহান নিরপেক্ষভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের আস্হা অর্জন করবেন এবং অতীত ঐতিহ্য ফিরে আনতে সক্ষম হবেন।
তিনি আরো বলেন, সরকার অচিরেই এনটিআরসিএ' র মাধ্যমে দেশসেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে যোগ্য অধ্যক্ষ নিয়োগ দিতে সক্ষম হবেন। তিনি নিরপেক্ষভাবে সমালোচনার উর্ধ্বে থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে ভুমিকা রাখায় গভর্নিং বডির সভাপতিসহ সব সদস্যকে ধন্যবাদ জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

