বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণময় কর্মজীবন কামনা করেন উপাচার্য। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র নতুন গতিশীলতা লাভ করবে বলে আশা প্রকাশ করেন।
আনন্দ প্রকাশ করে উপাচার্য জানান, "আমরা খুবই এক্সাইটেড। অনেক দিন পরে আমরা রাষ্ট্রপতি পেয়েছি। শুধু রাষ্ট্রপতি না, উনি আমার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও বটে। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষই খুবই পুলকিত এবং আনন্দিত। আমরা আশাবাদী ইনশাআল্লাহ নতুন আঙ্গিকে আমরা আগাবো নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে।"
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে।নির্বাচনে ৩৪৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি এবং ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

