২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যে ভেন্যুতে

২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে যে ভেন্যুতে

২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে বড় ঘোষণা দিয়েছেন মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মরক্কোর কাসাব্লাঙ্কাতেই হবে বিশ্বকাপের মহারণ। তবে ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

বিজ্ঞাপন

ফাইনালের জন্য কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরের বেনসলিমান অঞ্চলে নির্মাণ করা হচ্ছে বিশাল হাসান দ্বিতীয় স্টেডিয়াম। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন এই স্টেডিয়ামে এক লাখ ১৫ হাজার দর্শক ধারণ করা যাবে।

ফাইনাল আয়োজন নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে চলছে জোর প্রতিদ্বন্দ্বিতা। তবে লেকজার বক্তব্যে মরক্কোর আত্মবিশ্বাসই স্পষ্ট হয়েছে। ২০৩০ বিশ্বকাপ হবে ইতিহাসেরও অংশ। প্রথমবারের মতো তিন মহাদেশের ছয় দেশে ছড়িয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। উদ্বোধনী তিন ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। এরপর মূল পর্বের ম্যাচ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন