গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : ডা. ইরান

স্টাফ রিপোর্টার

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : ডা. ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র মেরামতের প্রশ্নে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে গণভোটের রায়কে অবজ্ঞা করছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

বিজ্ঞাপন

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ লেবার পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

তিনি সোমবার বাদ মাগরিব নয়া পল্টন মসজিদ গলিতে পল্টন থানা লেবার পার্টির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি ১৫ মে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির কাউন্সিল সফল করতে সকল থানা ও ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করার আহবান জানান।

পল্টন থানা লেবার পার্টির সভাপতি দেলোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মহানগর সভাপতি প্রার্থী মো. মাসুদ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাজু বেপারী, সহ-সভাপতি সৈয়দ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিথুন, সদস্য মো. আবুল বাসার এবং ১৩ নম্বর ওয়ার্ড লেবার পার্টির আহ্বায়ক মো. রাকিব খান প্রমুখ।

সভায় দেলোয়ার হোসেন রিপনকে সভাপতি ও খন্দকার সুমনকে সাধারণ সম্পাদক করে পল্টন থানা লেবার পার্টি এবং মো. বাচ্চু খন্দকারকে আহবায়ক ও মজিবুর রহমান মোল্লাকে সদস্য সচিব করে ১৩ নম্বর ওয়ার্ড লেবার পার্টির কমিটি পুনঃগঠন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...