ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে নেতাকর্মীদের ঢল

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশ ও গণমিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ সমাবেশে রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ কেন্দ্রারা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন