আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছিনতাইকারীদের কবলে ঢাবির শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

ছিনতাইকারীদের কবলে ঢাবির শিক্ষার্থী
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর পল্টন মোড়ে চলন্ত রিকশায় ছিনতাইকারীর কবলে পড়েছেন সোহানা জামান (২৫) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর শিক্ষার্থী। ছিনতাইকারীরা তার কানের দুল ছিনিয়ে নিয়েছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালে আহত শিক্ষার্থী সাংবাদিকদের জানান, কমলাপুর থেকে রিকশা যোগে ভার্সিটির হলে আসার পথে পল্টন মোড়ে চলন্ত রিকশা পেছন থেকে ছিনতাইকারী আমার বাম কানের দুল টান দিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে আমার কানের লতি ছিঁড়ে আহত হই।

পরে আহত অবস্থায় নিজেই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ছিনতাইকারীর কবলে পড়া শিক্ষার্থী হাসপাতালের ৩০৩ নং ওয়ার্ডের চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন