ট্রাইব্যুনালে জবানবন্দিতে নাহিদ ইসলাম

আন্দোলন দমাতে সমন্বয়কদের দেয়া হয় গুমের হুমকি

আন্দোলন দমাতে সমন্বয়কদের দেয়া হয় গুমের হুমকি
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করতে নেয়া হয়েছিলো আয়না ঘরে। জিজ্ঞাবাদের নামে চলে নির্যাতন। আন্দোলন বন্ধ করতে সমন্বয়কদের গুমের হুমকি দেয়া হয়েছিলো।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের জবানবন্দিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত নাশকতা করছে এমন স্বীকারোক্তি আদায়ে নির্যাতন করা হয়। শেখ হাসিনাসহ যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়।

প্রথম দিনের জবানবন্দিতে ২০১৮ সালে কোটা প্রথা বাতিল, ২০১৯ সালের এক তরফা ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী, ছাত্রলীগের দমন নিপীরণের বর্ণনা দেন নাহিদ ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন