ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শেখ মুজিবুর রহমান হলে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৪২।
এ ছাড়া স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা ৬৯, ছাত্রদলের আবিদুল ইসলাম ২৩৮, বৈষম্যবিরোধী শিক্ষার্থী প্যানেলের আবদুল কাদের ৬৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট।
বিজ্ঞাপন
জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ৬৮৩ ভোট পেয়েছেন। এছাড়া ছাত্রদলের তানভীর বারী হামীম ৩০৭ ও বাম দলের মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

