ভোটের পরিবেশ অনেক ভালো: হামিম

ভোটের পরিবেশ অনেক ভালো: হামিম

ভোটের পরিবেশ অনেক ভালো বলে মন্তব্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল–সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, যতটুকু আশা করেছি তার চেয়ে অনেক ভালো। কারণ বিভিন্ন সময় বিভিন্ন প্রসাশনিক বক্তব্যে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ছাত্রদল প্যানেল বারবার শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহ্বান করে এসেছে। কারণ গত ১৭ বছর দেশের প্রায় ৪ কোটি তরুণ ভোট দিতে পারেনি। আমাদের উৎসাহ ও উদ্দীপনায় তারা ভোট দিতে আসছে। এটা ইতিবাচক দিক।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভূতত্ব ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।

হামিম বলেন, ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াতে পারবে তারাই ভোট দিতে পারবে সেটা না করে ৫টা থেকে ৬টা পর্যন্ত চালানো যেতে পারে। কারণ দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দিতে পেরেছে। সুতরাং ভোটটাকে যত সহজ করা যায়। এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। যেখানে শঙ্কা আশঙ্কা থাকে সেখানে উৎসাহ ও উদ্দীপনা থাকে না।

নিয়ম ভেঙে ছাত্রদল প্যানেলের ভিপি কেন্দ্রের ভেতরে ঢুকছেন এ অভিযোগের বিষয় জানতে চাইলে হামিম বলেন, সকাল পর্যন্ত ভিপির সঙ্গে দেখা হয়নি তাই এ সম্পর্কে আমি অবগত না। যাদের কাজ অভিযোগ করা তারা অভিযোগ করছে। যাদের কাজ শিক্ষার্থীদের পক্ষে কাজ করা তারা সেটাও করবে।

তবে তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, স্বতন্ত্র প্যানলের সবাই ১০০ মিটারের মধ্যে গিয়ে কথা বলছে। ছাত্রদল প্যানেল করেছে কি-না জানি না। তবে হাজারের বেশি প্রার্থীদের ভোটারদের চিনতেও সময় লাগে। ১০ দিনে তা সম্ভব না। একটা লিফলেট ধরিয়ে দিলেই তাকে ভোট দিবে বিষয়টি এমন না। আমাদের শিক্ষার্থীরা একজন আরেকজনকে চেনাতে চাচ্ছে এটা খারাপ কিছু না। এটা ইতিবাচকভাবে নেওয়া উচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন