ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল শেষ মুহূর্তে মব ক্রিয়েট করতে পারে। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেয়েছি ছাত্রদল এখনও ভোট দিতে আসে নাই। তারা শেষ সময়ে একসাথে ভোট দিতে এসে মব ক্রিয়েট করতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি ও গণতান্ত্রিক তোরণ মঞ্চের সামনে সাংবাদিকদের এই কথা বলেন শিবির সেক্রেটারি।
শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা কড়া জবাব দেবে। এখন পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টিএসসি ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থী বাহির থেকে ফিলাপ করা ব্যালট নিয়ে এসে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, সাদিকের নামের পাশে ক্রোস চিহ্ন দেওয়া ছিল। আমরা দাবি করছি সিসিটিভির ফুটেজ যাচাই করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

