রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ পেয়ে রেকর্ড

রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ পেয়ে রেকর্ড
রাজশাহী ক্যাডেট কলেজ। ছবি: সংগৃহীত

এবারও শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড ধরে রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী ক্যাডেট কলেজ। এবার এসএসসি পরীক্ষার ফলাফলে সারা দেশে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের হার দুটিই কমেছে। তবে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। প্রতিবারের মতো এ বছরও কলেজটি থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে রেকর্ড ধরে রাখার গৌরব ধরে রাখার দৃষ্টান্ত দেখাল শিক্ষাথীরা। গতকাল সোমবার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েয়ে গৌরবোজ্জ্বল অতীত।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন