ভোটকেন্দ্রে এলেন ইমি

ভোটকেন্দ্রে এলেন ইমি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের ভিড় বাড়ছে।

মঙ্গলবার ১০টা ১৪ মিনিটের দিকে নীলক্ষেত দিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে পলাশীর মোড় হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। এসময় প্রবেশদ্বার অতিক্রম করার পর একটি মোটরসাইকেলে উঠে তিনি ভেতরে প্রবেশ করেন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। প্রতিটি ভোটারকে ডাকসুর জন্য পাঁচটি এবং হল সংসদের জন্য একটি ব্যালটে ভোট দিতে হবে। অর্থাৎ একজন শিক্ষার্থী মোট ৪১টি ভোট প্রদান করবেন।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোবদ্ধ ছাত্ররাজনীতির গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন