এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
ফাইল ছবি

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বিজ্ঞাপন

রোববার (২২ নভেম্বর) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই কেন্দ্র তালিকা ও পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলী প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে অলিখিত উত্তরপত্র ও প্রয়োজনীয় গোপনীয় কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন পরীক্ষা শেষে ওএমআর (OMR) ফাইলের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা সদরে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ কোনো অধ্যাপক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন।

এতে আরও জানানো হয়, নিজ কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরীক্ষায় অংশ নেবে। তবে কোনো কেন্দ্রের শিক্ষকেরা তাঁদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা হলে পর্যবেক্ষকের (কক্ষ পরিদর্শক) দায়িত্ব পালন করতে পারবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন