জাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাবি প্রতিনিধি

জাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পদে রয়েছেন আবদুল্লাহ আল মামুন সাকি , দাওয়াহ সম্পাদক মশিউর রহমান , অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম , অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পদে রয়েছেন মো. রাকিবুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. তৌহিদ হাসান, বিজ্ঞান সম্পাদক মো. তৌফিক হুসাইন , গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. সাফায়েত মীর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মো. তরিকুল ইসলাম সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান ছাত্র অধিকার সম্পাদক মো. রাকিব হোসেন , তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ, মানবাধিকার সম্পাদক মো. রায়হান উদ্দীন ।

বিজ্ঞাপন

এর আগে গত ৩ জানুয়ারি মহিবুর রহমানকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সেক্রেটারি ঘোষণা করা হয়।

কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে নতুন কমিটি দেয় ছাত্রশিবির। কমিটির সভাপতি শিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং সেক্রেটারি সদস্যদের পরামর্শের ভিত্তিতে মনোনীত হয়। পরে এতে কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি অনুমোদন দেন। তারা বাদে বাকি নেতৃত্ব সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা, দায়িত্বশীলতা, আনুগত্য ইত্যাদি বিষয়গুলো বিচার-বিশ্লেষণের মাধ্যমে শাখা সভাপতি ও সম্পাদক অনুমোদন করেন।

সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, আলহামদুলিল্লাহ আমরা ২০২৫ সেশনের সেক্রেটারিয়েট সেট আপ সম্পন্ন করতে পেরেছি। আমি মনে করি, নতুন দায়িত্বশীল ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আধার হিসেবে গড়ে তুলার লক্ষ্যে কাজ করতে পারব। এ কাজে ক্যাম্পাসের সকল অংশীজনের সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, ১৯৯০ সালের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিল ছাত্র শিবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন