বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে

সতর্ক অবস্থানে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যরা

সতর্ক অবস্থানে পুলিশ, র‍্যাব ও এপিবিএন সদস্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে হঠাৎ করে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও র‌্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে লক্ষণীয়ভাবে।

পুলিশের রায়ট কার, জলকামান প্রস্তুত রাখা হয়েছে। পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশের উপস্থিতি প্রতিটি পয়েন্টে রয়েছে চোখে পড়ার মতো। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির শীর্ষ কর্মকর্তারা। তবে নাম উদ্ধৃত হয়ে কথা বলতে চাননি কেউই ।

বিজ্ঞাপন

ducar
ducar

সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বিকেল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি প্রবেশ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। ভোট গণনার শেষ হওয়া পর্যন্ত এভাবেই নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে জানিয়েছেন তারা।

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। কিছুক্ষণ বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘুরে তিনটার পর থেকে ঘুরে প্রতিটি প্রবেশপথ পয়েন্টে আনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানোর বিষয়টি সরেজমিনে দেখা গেছে।

du
du

একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিস্থিতি অন্যদিকে প্রতিটি এন্ট্রি পয়েন্টে ছাত্র জনতার উপচে পড়া ভিড়। সব মিলিয়ে একটা গুমোট ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। কয়েকটি সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পয়েন্টগুলোতে আলাদাভাবে বিএনপি ছাত্রদল সহ সংগঠনের নেতা-কর্মী এবং পাশাপাশি চ্যাপ্টার শিবির এবং জামাত ইসলামের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার কারণে এক ধরনের গুমক উত্তেজনা করে পরিস্থিতি তৈরি হয়েছে।

ডিএমপির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা আলাপকালে আমার দেশকে বলেন, আশা করছি, শান্তিপূর্ণভাবে যেভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে একইভাবে ভোট গণনাও শেষ হবে। তারপরেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে বাড়তি পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনার বিষয়টি তারা অবগত বলেও জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন