স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞাপন
রোববার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগে এমসিকিউ পদ্ধতির বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


