দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি

২০২৩ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। এবার এই প্রাইজমানি বেড়ে হচ্ছে দ্বিগুণ। ভারতীয় গণমাধ্যম দিয়ে এমন খবর। শিরোপা জিতলে ২ কোটি ৬০ লাখ টাকা যাবে চ্যাম্পিয়নদের অ্যাকাউন্টে।

বিজ্ঞাপন

রানার-আপ পাবে ১ কোটি ৩০ লাখ টাকার চেক। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবারের এশিয়া কাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আট দলের টুর্নামেন্টটি বসেছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবির মাঠে হবে আসরের সব ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন