সাদিক কায়েমের ফেসবুকে সাইবার হামলা, আইনি পদক্ষেপ গ্রহণ

সাদিক কায়েমের ফেসবুকে সাইবার হামলা, আইনি পদক্ষেপ গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ সভাপতি (ভিপি) সাদিক কায়েমের ফেসবুক প্রোফাইলে ভয়াবহ সাইবার হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সাদিক কায়েম লেখেন, ‘ডাকসু নির্বাচনের আগ থেকেই আমার ফেসবুক আইডিতে ধারাবাহিকভাবে পরিকল্পিত সাইবার হামলা চালানো হয়েছে। ভিপি হিসেবে নির্বাচিত হবার পর এই হামলা আরও ভয়াবহ রূপ নেয়। এর ফলে একাধিকবার আমার আইডি সাসপেন্ড হয়।

ব্যক্তিগত মতাদর্শের বাইরের কাউকে সাইবার আক্রমণ করা কোনো সুস্থ চর্চা হতে পারে না। যারা এই ন্যাক্কারজনক সাইবার হামলার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

কয়েকজন শুভাকাঙ্ক্ষী আইডি পুনরুদ্ধারে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন