প্রয়োজনে সেনাবাহিনী আসবে রাকসু নির্বাচনে: আরএমপি কমিশনার

প্রয়োজনে সেনাবাহিনী আসবে রাকসু নির্বাচনে: আরএমপি কমিশনার

রাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ। প্রায় আড়াই হাজার পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এরপরও প্রয়োজন হলে সেনাবাহিনীও আসবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের নিরাপত্তার কোনো শঙ্কা নেই, কোনো সমস্যাও নেই। আমি নিজেও ভোটকেন্দ্র পরিদর্শন করলাম। কোথাও কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী সরাসরি এই নির্বাচনে থাকবে না। যদি প্রয়োজন হয়, আমরা যদি আহ্বান করি, তাহলে তারা আসবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। প্রার্থীরা যদি আচরণবিধি মেনে চলেন, তাহলে কোনো সমস্যা হবে না।’

তিনি আরো জানান, ভোটের আগের দিন বুধবার থেকেই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটি বলবৎ থাকবে কাল শুক্রবার পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন