ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমতিপ্রাপ্ত সাংবাদিক ব্যতিত কেউ প্রবেশ করতে পারছে না।
মঙ্গলবার সকাল ৭টার সময় নীলক্ষেত গিয়ে এমন চিত্র দেখা গেছে।

নীলক্ষেতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট গণতন্ত্র তোরণ মঞ্চের সামনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুনতাসির আলমের নেতৃত্বে প্রক্টোরিয়াল টিম, বিএনসিসি, স্কাউট, আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর ড. মুনতাসির আলম বলেন, আজকে ঢাকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা এখানে বৈধ বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদন প্রাপ্ত সাংবাদিকরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

