ঢাবি শিক্ষকের চোখে ডাকসু নির্বাচন

ঢাবি শিক্ষকের চোখে ডাকসু নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম বলেন, সারা দিন সবকটি কে‌ন্দ্র প‌রিদর্শন ক‌রে‌ছি! কো‌নো কো‌নো কেন্দ্র/হ‌লের ৮৫% ভোট কাস্ট হ‌য়ে‌ছে। ছোটখা‌টো কিছু বিচ‌্যু‌তি বা‌দে নির্বাচন সুষ্ঠু হ‌য়ে‌ছে! পরা‌জিত প্রার্থী/ প্যানেলকে নির্বাচন বর্জনের গর্জন এবং গুজ‌বে কান না দেয়ার আহ্বান রই‌লো।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন