রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, একটা দায়িত্বে আছি, সবকথা বলতে পারি না। তবে সব দেখছি এবং শিখছি। যারা জয়ী তাদের আল্লাহপাক হটকারিতা এবং অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দিন। যারা পারেনি, তারা অনর্থক গলাবাজি না করে অন্তত জীবনে প্রথমবারের মতো হলেও আত্মবিশ্লেষণে বসুন।
বুধবার সকাল ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
ফেসবুকে তিনি লিখেছেন, নতুন বোতলে আওয়ামী বাকশালি বয়ান তরুণ প্রজন্ম আর গ্রহণ করবে না। আপনাদের ঠিক করতে হবে, আপনারা কি সেই রাস্তাতেই হাটবেন? ব্যক্তিগতভাবে কে জিতল আর কে হারল তাতে আমার কিছু যায় আসে না। একমাত্র চাওয়া, বাংলাদেশ জিতুক, এই দেশের মানুষ জিতুক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত অর্থেই বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

