জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুক্রবার বিকাল ৪টায় শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সংবাদকর্মীদের এ তথ্য এ নির্বাচন কমিশনের সদস্য।
এ সময় তিনি বলেন—এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সারারাত ভোট গণনা করা হয়েছে। দ্রুত ভোট গণনা সম্পন্ন করার জন্য সকালে অভিজ্ঞ জনবল আনার কথা ভাবছে কমিশন।
এর আগে রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু করা হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে ভোট গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


