চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ শুরু

চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় ২৭ হাজার ৬৩৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ সকালে চবির অফিসিয়াল ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

রোববার সকালে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর থেকে মনোনয়ন নেয়া হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

চাকসু নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ৩০০ টাকা এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা নগদ জমা দেওয়া সাপেক্ষে রশিদসহ মনোনয়ন ফরম চাকসু অফিস থেকে সংগ্রহ করতে হবে।

এদিন চাকসু নির্বাচনে প্রথম ভিপি (সহ-সভাপতি) প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নেত্র সংগ্রহ করেন।

এক নজরে তফসিল

২৮ আগস্ট (বৃহস্পতিবার): তফসিল ঘোষণা

১ সেপ্টেম্বর (সোমবার): খসড়া ভোটার তালিকা প্রকাশ

৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৪ সেপ্টেম্বর (রোববার): মনোনয়নপত্র বিতরণ শুরু

১৫ সেপ্টেম্বর (সোমবার): মনোনয়নপত্র বিতরণ ও জমাদান

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): মনোনয়নপত্র বিতরণের শেষ সময় (বিকেল ৩:৩০ পর্যন্ত)

১৭ সেপ্টেম্বর (বুধবার): মনোনয়নপত্র জমাদানের শেষ সময় (বিকেল ৩:৩০ পর্যন্ত)

১৮-২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার-শনিবার): মনোনয়নপত্র যাচাই-বাছাই

২১ সেপ্টেম্বর (রোববার): প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় (বিকেল ৩:৩০ পর্যন্ত)

২৪ সেপ্টেম্বর (বুধবার): প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ সময় (বিকেল ৩:৩০ পর্যন্ত)

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

১২ অক্টোবর (রোববার): ভোটগ্রহণ (সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)

ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন