জীবনে কখনো হতাশ ছিলাম না এখানেও আশাবাদী: আবিদ

জীবনে কখনো হতাশ ছিলাম না এখানেও আশাবাদী: আবিদ

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের আগে এক প্রতিক্রিয়ায় ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান বলেছেন, জীবনে কখনো হতাশ ছিলাম না; এখানেও আশাবাদী।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভোট সেন্টারের সামনে অপেক্ষমাণ নারী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ প্রতিক্রিয়া জানান ।

বিজ্ঞাপন

ভোটের পরিবেশ নিয়ে আবিদুল ইসলাম খান বলেন, এখনো মন্তব্য করার সময় হয়নি। বেলা গড়াক তখন বুঝতে পারবো পরিস্থিতি কোন দিকে যাবে।

মেয়েদের ভোটের লাইন দেখে তিনি বলেন, ছেলেদের দিক থেকে মেয়েরা এগিয়ে। সকাল সকাল তারা চলে আসছে গণতন্ত্রের জন্য এটা বিরল দৃষ্টান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন