মির্জা আব্বাস কীভাবে ঢাবিতে প্রবেশ করেছেন, প্রশাসনের কাছে বাকেরের প্রশ্ন

মির্জা আব্বাস কীভাবে ঢাবিতে প্রবেশ করেছেন, প্রশাসনের কাছে বাকেরের প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার সুযোগ নেই। কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না।

গত বছরের গণঅভ্যুত্থানের সমন্বয়কদের অন্যতম এই ছাত্রনেতা বলেন, মির্জা আব্বাস এখানে প্রবেশ করা মানে দেশবাসীর কাছে একটি ভিন্ন মেসেজ যাওয়া। উনি কীভাবে ঢুকেছেন সেই প্রশ্ন রাখতে চাই প্রসাশনের কাছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে কার্জন হল কেন্দ্রের সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাকের বলেন, পোলিং অফিসার যারা ছিলেন তাদের বলা হয়েছে, আপনারা চলে যান। আপনাদের প্রয়োজন নেই। বিভিন্ন হলে হুট করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি না, ভেতরে কি হচ্ছে।

মির্জা আব্বাস ঢাকা বিশ্বিবদ্যালয়ে এসে বসে আছেন। এখানে উনি কীভাবে প্রবেশ করেছেন সেটাও প্রশ্ন রাখতে চাই। কারণ উনি ঢাকা বিশ্বিবদ্যালয়ের কেউ না।

বাকের অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাবির চারপাশে এনে জড়ো করা হয়েছে। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে সেই রায় শিক্ষার্থীরা মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন