এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

আমার দেশ অনলাইন

এমপিওভুক্ত ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৈশাখী ভাতা পাবেন তারা।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

মাউশির এক কর্মকর্তা জানিয়েছেন, ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজের ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অনলাইনে বেতন-ভাতার চাহিদাপত্র পাঠানো হয়। পরে মাউশি তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করে। বৈশাখী ভাতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব অনুমোদিত হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং উৎসবের আমেজে বাড়তি মাত্রা যোগ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...