‘ডিআরএমসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাব’- এর আয়োজনে ‘১ম ইন্ট্রা ৫২ একর ড্যাশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ হাজার ৫০০ মিটারের ম্যারাথনে কলেজের বর্তমান ও সাবেক ছাত্র এবং শিক্ষকসহ মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ম্যারাথনে চ্যাম্পিয়ান হন কলেজের একাদশ শ্রেণির ছাত্র জুবায়ের আহমেদ, প্রথম রানারআপ হন কলেজের প্রভাষক এম মাহফুজুল হক, দ্বিতীয় রানারআপ হন কলেজের সাবেক ছাত্র রাহাত আনোয়ার।
পরে বিজয়ীদের পদক ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিযোগীদের পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, কলেজের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ ফাতেমা জোহরা, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, কলেজের অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুর ক্লাবের মডারেটর প্রভাষক মু. ওমর ফারুক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমণ্ডলী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

