এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার মারা।
সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার।
তিনি জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার আরও জানান, ড. পুরনজিত মহালদারের মরদেহ মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে রাখা হবে। সেখানে সকাল ৯টা থেকে ১০ পর্যন্ত মধ্যে মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা যাবে।
ড. পুরনজিত মহালদার এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। আওয়ামী সরকারের পতনের পর তিনি ওই পদ থেকে সরে যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

