রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

প্রতিনিধি, রাবি

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ শরীফ ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেমিনারের আয়োজন করেছে স্পিক উইথ রিবেল প্রডাকশন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে 'কলম, সংস্কৃতি ও সিংহাসন, ক্ষমতার লড়াইয়ে যুগে যুগে সাংস্কৃতিক রাজনীতি' শীর্ষক সেমিনারে ওসমান হাদির সংগ্রাম তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, এই বাংলার মানুষ কারো ওপর আগ্রাসন চালাইনি বরং তারা নিজেদের মতো বেঁচে থাকতে চেয়েছে। কিন্তু আমাদের বেঁচে থাকাকেই আধিপত্যবাদীরা হুমকির মধ্যে ফেলেছে। আমাদের যারা শত্রুরা জানে কিভাবে দমন করলে আমাদের সাংস্কৃতিকভাবে পঙ্গু বানানো যাবে। সেটা ওসমান হাদি বুঝতে পেরেছিলেন বলে তাকে আধিপত্যবাদীরা ভালো চোখে দেখেনি। সে কারণেই তাকে আমাদের মাঝ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আলোচনায় রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সাংস্কৃতিক আগ্রাসন ও আধিপত্যবাদী ভারত বাংলাদেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সব দিক থেকে টানা ৫০ থেকে ১০০ বছরের পরিকল্পনা নিয়েছিল সেই খেসারত আমাদের যুগে যুগে দিতে হচ্ছে। তারা তাদের মতো করে সাহিত্য ও সংস্কৃতি সাজাতে চেয়েছিল। কিন্তু ওসমান হাদী ছিলেন মেধাবী ভারতের অপতৎপরতা বোঝার জন্য শ্রেষ্ঠ একজন যিনি এসবের বিরুদ্ধে কথা বলতেন। তার কারণেই তিনি আধিপত্যবাদের দ্বারা হত্যার স্বীকার হয়ে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. সালেহ হাসান নকিব বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাঝে হাদি রয়েছে। যারা হদি ভক্ত ছিল তাদের বুঝতে হবে হাদি কি চেয়েছিল। শুধুমাত্র প্রোফাইলে হাদির ছবি লাগালেই হাদি ভক্ত হওয়া যায় না। আমি মনে করি হাদি যা চেয়েছিলেন তা আমাদের সঙ্কীর্ণ মন নিয়ে বোঝা সম্ভব নয়। হাদিকে বুঝতে হলে বুঝতে হলে বুঝতে হবে হাদির উদ্দেশ্য বা প্রত্যাশা কি ছিল।

সেমিনারে উপস্থাপক হিসেবে রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রধান অতিথির হিসেবে সাবেক উপাচার্য ড. সালেহ হাসান নকিব, বিশেষ অতিথি হিসেবে সাবেক ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, সভাপতি হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ সহ অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...