ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটকেন্দ্রে ভোটারদের দুই স্তরে চেক করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। এমনকি ভিপি প্রার্থীদের আইডি কার্ড চেক করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি প্রার্থী উমামা ফাতেমার আইডি কার্ড চেক করা হয়। তারপর হাইকোর্ট মোড়ের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি।
এ সময় উমামা জানিয়েছেন—এখনই তিনি ভোট দেবেন না । ব্যক্তিগত কাজ সেরে ভোট দেবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের আইডি কার্ড চেক করা হচ্ছে। আইডি কার্ড ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সর্বসাধারণের প্রবেশও বন্ধ রাখা হয়েছে।
প্রথম স্তরে পুলিশ ও আনসার সদস্যের পর দ্বিতীয় ধাপে বিএনসিসি, প্রক্টরিয়াল বডি এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা চেক করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


