জাকসু নির্বাচন

৮ ঘণ্টার ভোট গুনতে সময় লাগলো ৪৮ ঘণ্টা

৮ ঘণ্টার ভোট গুনতে সময় লাগলো ৪৮ ঘণ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ৪৮ ঘণ্টা পর শেষ হয় ভোট গণনা । বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ভোট প্রদান শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের ফলে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে ভোট গণনা শেষ হয়।

বিজ্ঞাপন

জাকসু নির্বাচনে প্রায় ১১ হাজার ভোটারের মধ্যে ভোট প্রদান করেন প্রায় ৮ হাজার ভোটার। জুলাই গণঅভ্যুত্থানের পর দ্বিতীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু)। এই নির্বাচনের একদম শেষ মূহুর্তে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট জালিয়াতি, ওয়েমার মেশিনে ভোট গণনা এবং মেয়েদের হলে ঘণ্টা বাজানোর অভিযোগে তারা ছাত্র সংসদ নির্বাচনের ভোট বর্জন করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভোট বর্জন করার ঘোষণা দেয় বামপন্থি সংগঠন সমর্থিত দুইটা ও স্বতন্ত্র একটা প্যানেল। তারাও ছাত্রদল ঘোষিত ঘটনাসমূহের কথা উল্লেখ করে এই ভোট বর্জন করেন।

একজন সহকারী নির্বাচন কমিশনার ও তিনজন পর্যবেক্ষণের দায়িত্বে থাকাসহ বিএনপিপন্থি চারজন শিক্ষক পদত্যাগ করে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন