রিটার্নিং অফিসার কাজী মারুফুল ইসলাম

ভূতত্ত্ব কেন্দ্রে ৬৫% ভোট কাস্ট হয়েছে

ভূতত্ত্ব কেন্দ্রে ৬৫% ভোট কাস্ট হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভূতত্ত্ব কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা কাজী মারুফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা সকাল ৮টা ২০ মিনিট থেকে ভোট নেওয়া শুরু করেছি। ভোট শুরুর আগে এখানে অনেক ভোটার উপস্থিতি দেখা গেছে। তাই বলা যায় এখানের শিক্ষার্থীরা প্রচুর আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছে। এখন পর্যন্ত আমাদের কেন্দ্রে ভেতরে বাহিরে কোনো আপত্তিকর ঘটনা ঘটেনি। অনিয়মও হয়নি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ৬৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। প্রধান অংশ আগেই ভোট দিয়ে ফেলছে। এখন তেমন কোনো চাপ নেই।

কবি সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ভূতত্ত্ব কেন্দ্রে। এখানে মোট ভোটার ৪ হাজার ৪৪৩ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন