আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমপিও বিষয়ে ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শুনানি নেবে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

এমপিও বিষয়ে ৫৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শুনানি নেবে শিক্ষা মন্ত্রণালয়

এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শুনানি গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা ১০ ডিসেম্বর সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভা কক্ষে (ভবন নং-৩, ৬-তলায়) অনুষ্ঠিত হবে। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রভাষক/প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/শিক্ষিকা/সহকারী লাইব্রেরিয়ান/অফিস সহকারীর এমপিওভুক্তি/বকেয়া প্রদান/এমপিও বন্ধকরণ/ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানি গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এই শুনানিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে লিখিতভাবে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সব কাগজপত্রসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...