এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সরকার

স্টাফ রিপোর্টার

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সরকার

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীকে এক সফটওয়্যারে অর্ন্তভুক্ত করে বদলির আওতায় আনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এজন্য বদলির সফওয়্যারেও আপডেট আনা হবে। এছাড়া সংশোধিত বদলি নীতিমালা দ্রুত প্রকাশের ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্মসচিব মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক ইউনুছ ফারুকীসহ টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান এবং কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার সিদ্ধান্তের কারণে নতুন করে চুক্তি করতে হবে। চুক্তি না করলে বিষয়টি নিয়মবহির্ভূত হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার জন্য নতুন করে চুক্তি করতে হবে। শিগগিরই এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

সূত্রটি বলছে, নতুন করে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীদের বদলির আওতায় নিয়ে আসার কারণে সফটওয়্যারে নতুন করে এ বিষয়গুলো যুক্ত করতে হবে। এজন্য ভেন্ডর প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করেছে। তাদের ২০ থেকে ২৫ লাখ টাকা অতিরিক্ত দেওয়া হতে পারে। নতুন চুক্তি হওয়ার পর সফটওয়্যারে কর্মচারী এবং প্রতিষ্ঠানপ্রধানদের যুক্ত করে সফটওয়্যার আপডেট করা হবে বলে জানা গেছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন এই সিদ্ধান্তের আওতায় প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য কর্মচারীরাও নিয়মিত বদলি প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন। এজন্য সফটওয়্যারে সংশোধন আনতে হবে। একই সঙ্গে সংশোধিত বদলি নীতিমালাও জারি করতে হবে। আর নীতিমালা জারির পরই টেলিটকের সঙ্গে সফটওয়্যার সংশোধন নিয়ে চুক্তি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...