জাকসু নির্বাচন: আরো দুটি কেন্দ্রের ভোট গণনা শেষ

জাকসু নির্বাচন: আরো দুটি কেন্দ্রের ভোট গণনা শেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সর্বশেষ পাওয়া তথ্য মতে; শনিবার বেলা ১১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১ কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বাকি তিন কেন্দ্রের ভোট গণনা এখনো বাকী রয়েছে। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

ভোট গণনা শেষে আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভোটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী। শনিবার দুপুরে আমার দেশকে এ তথ্য জানান লুৎফুল এলাহী।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরুর আগে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। এদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন