তারা পরাজয় নিশ্চিত জেনেই জাকসু নির্বাচন বয়কট করেছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।
বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভে এসে তিনি এ কথা বলেন।
আরিফ উল্লাহ বলেন, নির্বাচনে কিছুটা ঝামেলা হয়েছে। কিন্তু নির্বাচন বয়কট করার মত কোনো ঘটনা ঘটেনি। যারা নির্বাচন বয়কট করেছে তাদের বিষয়ে আমি বলবো, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তারা বয়কট করছে।
তিনি বলেন, ছাত্রশিবির সম্পর্কে অনেক কথাই বলা হচ্ছে। কিন্তু ছাত্রশিবির ভোট কারচুপি করেছে এমন তথ্যের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। পক্ষান্তরে ছাত্রদলের পক্ষে কাজ করতে রাতে এসে বিশ্ববিদ্যালয়ে থেকেছেন সাবেক ছাত্রদল নেতা এবং তিনি গ্রেপ্তারও হয়েছেন।
সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

