কারচুপি ঠেকাতে কেন্দ্রের পাশে বিছানা নিয়ে ছাত্রীদের অবস্থান

কারচুপি ঠেকাতে কেন্দ্রের পাশে বিছানা নিয়ে ছাত্রীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে ইউল্যাব কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন শামসুন নাহার হলের ছাত্রীরা। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ চলে।

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন