জাকসু নির্বাচন: ২ পদে এগিয়ে বাগছাস সমর্থিত প্যানেল

জাকসু নির্বাচন: ২ পদে এগিয়ে বাগছাস সমর্থিত প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। এতে জাকসুর ২৫টি পদের মধ্যে দুটি পদে এগিয়ে আছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম।

এছাড়া শীর্ষ চারটি পদের তিনটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বাগছাস সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে আহসান লাবীব ও কার্যকরী সদস্যপদে ছেলেদের জন্য নির্ধারিত তিনটি পদের একটিতে মোহাম্মদ আলী চিশতি এগিয়ে আছেন।

এদিকে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের আরিফুল আদিব প্রায় ৮০০ ভোট জিতুর থেকে কম পেয়েছেন।

এদিকে একচ্ছত্র আধিপত্য নিয়ে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নারী ও এজিএস (পুরুষ) পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা ও ফেরদৌস হাসান।

জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জালভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

শনিবার দুপুরে ভোটে কারচুপির অভিযোগ বিষয়ে এক সংবাদিকের প্রশ্নোত্তরে জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...