আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবু সাঈদ হত্যাকাণ্ডে বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

ইমন আলী, বেরোবি

আবু সাঈদ হত্যাকাণ্ডে বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩ জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন