আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

স্টাফ রিপোর্টার

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

অষ্টম শ্রেণির চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। আজ বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফল প্রকাশের দিন সার্ভারে চাপ এড়াতে শিক্ষার্থীরা দুইভাবে রেজাল্ট দেখতে পারবে। এর মধ্যে অনলাইন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে। এছাড়া এসএমএস পদ্ধতিতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ৬ জানুয়ারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন