জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ১২৭৩ ভোট, সাদিক কায়েম ১০

জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ১২৭৩ ভোট, সাদিক কায়েম ১০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জগন্নাথ হলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বিপুল ভোটে এগিয়ে আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের সাদিক কায়েম পেয়েছেন ১০ ভোট।

এ হলে স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা পেয়েছেন ২৭৮ ভোট। এছাড়া বাগছাস সমর্থিত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ২১ ভোট।

বিজ্ঞাপন

তবে এই হলে কেন্দ্রে ডাকসুর জিএস পদে এগিয়ে রয়েছেন প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু। তিনি পেয়েছেন ১১৭০ ভোট। ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট। শিবিরের এসএম ফরহাদ পেয়েছেন ৫, বাকের ২৭, আরাফাত ১৬৯, হামীম ৩২৮ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৭, আশরেফা ১৪, মায়েদ ১১০৭, তাহমীদ ৬৪ ও জুবেল ২৪২ ভোট পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন